কুয়াকাটা যাচ্ছেন রাষ্ট্রপতি
দুই দিনের সফরে কুয়াকাটায় যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডেভোকেট।
সোমবার দুপুর ২টায় পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে বিকেল ৪টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমসে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে, সৈকতে সূর্যোস্তের অপরূপ দৃশ্য অবলোকনের পর সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রাতে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।
কুয়াকাটা পর্যটন হলিডে হোমস ও যুব পান্থ নিবাসে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সূর্যোদয়ের দৃশ্যসহ দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তিনি। দুপুরের খাবার শেষে দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী থাকবেন ৩০ জন। রাষ্ট্রপতির কুয়াকাটায় আগমনকে ঘিরে পটুয়াখালী জেলার সর্বোচ্চ প্রশাসন শনিবার থেকে নিরাপত্তার চাঁদরে ঢেকে রেখেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













