শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কূটনৈতিক প্রতিবাদ কেন করা হলো না’

ভারতে বসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের তথ্য পেয়েও সরকার কেন কূটনৈতিক প্রতিবাদ করেনি, তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, বিএনপিকে নিয়ে এই মোসাদের গল্প সরকারের একটি ষড়যন্ত্র বলেই তারা ভারতের কাছে প্রতিবাদ জানায়নি। জাতীয়তাবাদী শক্তিকে হেয় করতে এ ধরনের কল্পকাহিনী সাজানো হয়েছে।

‘আসলাম চৌধুরী সম্বন্ধে বলা হচ্ছে, ভারতের মাটিতে ষড়যন্ত্র হলো। ভারত তো আমরা সবাই মনে করি, বর্তমান সরকারের সবচেয়ে বড়, বলতে পারেন একমাত্র নির্ভরযোগ্য সমর্থক। তো তাদের মাটিতে এটা হলো, বাংলাদেশ সরকার ভারতের কাছে জিজ্ঞাসা করে না কেন?’, বলেন হান্নান শাহ।

‘একটা কূটনৈতিক প্রতিবাদ কেন করা হলো না, যে তোমার মাটিতে বসে কেন এই ষড়যন্ত্র করা হলো?’

গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ।

এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়।

এর পর ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।

১৬ মে আসলাম চৌধুরী ও তাঁর ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী