বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কৃষকদের ট্যাব দেবে সরকার

ঘরে বসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবা দিতে কৃষকদের ট্যাব দেবে সরকার। একই সঙ্গে কৃষকদের তথ্য সম্বলিত পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে। এ জন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। `ই-কৃষির মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবা জোরদারকরণ ও ডিজিটাল ডকুমেন্টেশন` প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরও ট্যাব সরবরাহ করা হবে।

কৃষি ব্যবস্থাপনাকে তথ্যপ্রযুক্তির আওতায় আনতে সাড়ে ৫০০ কোটি টাকার এ প্রকল্পটি শিগগিরই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ২০ হাজার কৃষক লিডার বা রিসোর্স কৃষকদের ট্যাব দেওয়া হবে। আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা), আইসিএম (সমন্বিত শস্য ব্যবস্থাপনা) ক্লাবের কৃষকরা এটা পাবেন। তাদের অ্যাপস ব্যবহারে প্রশিক্ষণও আমরা দেব।

তিনি আরো বলেন, ‘কৃষকরা ট্যাবের মাধ্যমে কৃষিসংক্রান্ত নানা ধরনের সেবা ঘরে বসে পাবেন। কৃষি অফিস বা অন্য কোথাও কৃষকদের যেতে হবে না। ট্যাবের মাধ্যমে কোন ফসল উৎপাদন করতে হবে, উৎপাদনসংক্রান্ত পরিকল্পনা ও বাজারজাতকরণসংক্রান্ত তথ্য পাবেন। ফসলের রোগ-বালাই ও এর প্রতিকারের বিষয়ে তথ্য পাবেন। আবহাওয়াসংক্রান্ত তথ্যও কৃষক তাৎক্ষণিক পেয়ে যাবেন।’

আপাতত এক কোটি ৫৫ লাখ কৃষকের ডেটাবেইস তৈরি করা হবে। তবে সরকারের লক্ষ্য আড়াই কোটি কৃষকের ডেটাবেইস করা। ট্যাবের দাম ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যাবের সঙ্গে ইন্টারনেট দেওয়া না হলে উদ্দেশ্য সফল নাও হতে পারে। এ জন্য কৃষকদের ইন্টারনেটের খরচও বহন করবে সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে