কেনিয়ায় স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে গুলি, নিহত ৬


কেনিয়ায় একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচ শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বহিষ্কৃত এক শিক্ষার্থী এই হামলার নেতৃত্ব দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে দুজন বহিরাগত নিয়ে এসে হামলা চালায় সে।
গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। স্কুলের দুই মেয়েকে ধর্ষণ করেছে তারা। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন।
প্রধান সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সেখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হানা দেয়।
কেনিয়ার উত্তরাঞ্চলের এআইসি লকিংচোগিও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, অন্য এক শিক্ষার্থীকে মারধর করায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। পরে বহিরাগতদের নিয়ে সেই ছাত্রকে খুঁজতে আসে সে। কিন্তু তখন সে স্কুলে ছিল না।
কেনিয়ার ডেইলি ন্যাশনাল পত্রিকাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহিষ্কৃত ছাত্র স্কুলে এসে চিৎকার করে বলছিল, সে স্কুল জ্বালিয়ে দেবে এবং বহিষ্কারের শোধ নিতে সে আবার ফিরে আসবে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













