কেন্দ্রীয় কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে : রিয়াজুল


কেরানীগঞ্জে স্থানান্তর হওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারের কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করেন নতুন চেয়ারম্যান।
এর আগে আজ বেলা ৩টার দিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কারাগার পরিদর্শনে আসেন। তিনি কারাগারের ভেতরের ও বাইরের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এর পর কারাগারের কনফারেন্স সেন্টারে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
কাজী রিয়াজুল হক বলেন, কেন্দ্রীয় কারাগারের বন্দিদের নানা রকম সমস্যা রয়েছে। তাঁরা সময় মতো পানি পান না। তাঁদের জন্য কারাগারে নামাজের কোনো জায়গা নেই। এখানকার বেশির ভাগ কয়েদি মুসলমান। তাদের নামাজপড়ার অধিকার রয়েছে। তবু কেন এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়নি বলে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, বন্দিদের সময় মতো খাবার দেওয়া হয় না। এমনকি যে খাবার দেওয়া হয় তার মান নিয়েও অনেকটা প্রশ্ন রয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এখানে গ্যাসের সংকট রয়েছে। তবু কারাগার নির্মাণের প্রকল্প কর্মকর্তা গ্যাসের সেই সমস্যা সমাধান না করেই কেন প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করালেন।
কারাগারের বন্দিদের বরাত দিয়ে রিয়াজুল হক জানান, বন্দিদের স্বজনরা নাকি ঠিক মতো কথা বলতে পারেন না। সাক্ষাতের সময় নাকি কথা ঠিক মতো শোনা যায় না। এখানে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে কারাগার নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কোটি টাকা ব্যয় করলে হয়তো স্বজনদের সাক্ষাতের স্থানটি উন্নত করা যেত। তিনি জানান, তবে অনেক পুরাতন বন্দি এই নতুন কারাগারে এসে অনেক প্রশংসা করেছেন নতুন কারাগারের। আগের কারাগার থেকে এখানে অনেক আলো বাতাস বইছে বলে তাঁরা খুশি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কারাগারের দায়িত্বরতদের অনুরোধ করে বলেন, কারাগারের বন্দিদের যেন খাবারের কষ্ট দেওয়া না হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













