বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে ছাত্রদলকে বাধা

মহান মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের।

শনিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রদল নেতাদের আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আলমগীর কবীর।

তিনি জানান, একুশের প্রথম প্রহরে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অন্য ছাত্র সংগঠনগুলোর মতো জাতীয়তাবাদী ছাত্রদলকেও আমন্ত্রণ জানিয়ে নিরাপত্তা পাশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

সেই পাশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রায় ৭০ জন নেতা শ্রদ্ধা জানাতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগসহ অন্য ছাত্র সংগঠনের সঙ্গে তারাও দোয়েল চত্বরে উপস্থিত হয়েছেন।

কিন্তু ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টসহ অন্যান্য ছাত্র সংগঠনের লোকদের দোয়েল চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে অবস্থান নিতে যাওয়ার সুযোগ দিলেও পুলিশ ছাত্রদলকে বাধা দিচ্ছে বলে জানান আলমগীর কবীর।

কেন আমন্ত্রণ জানিয়ে হয়রানি করা হচ্ছে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করছেন না বলেও অভিযোগ করেন ছাত্রদল নেতা আলমগীর।

এদিকে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য আজ শনিবার রাত সাড়ে ১১টায় গুলশানের বাসভবন থেকে শহীদ মিনারের উদ্দেশে রওনা হবেন তিনি।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী