বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন একে একে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ভারতের সেনারা?

দেশের সুরক্ষায় জীবনপাত করেন তারা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তারা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত ভারতের সেনারা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ সেনা তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷ খবর সংবাদ প্রতিদিনের।

সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য৷ এই সমীক্ষার মতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ভারতের আধাসামরিক বাহিনীর সেনারা৷ দেনার দায়, সম্পত্তি নিয়ে বিবাদ ও পারিবারিক সমস্যাই সেনাদের এই পথ বেছে নিতে বাধ্য করছে উল্লেখ করা হয়েছে সমীক্ষাটিতে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৬০ জন আধাসামরিক বাহিনীর সেনা আত্মহত্যা করেছেন৷ এদের মধ্যে ৩০ জন দাম্পত্য কলহে ও ১২ জন দেনার দায়ে জর্জরিত ছিলেন৷

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ-এর অন্তর্ভুক্ত রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলস ও এনএসজি৷ সব মিলিয়ে ভারতে ৯,৪৪,০০০ জন আধাসামরিক বাহিনীর সেনা রয়েছেন৷ পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিএসএফ-এ৷ পারিবারিক সমস্যাই মূলত সেনাদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে, এমনই বক্তব্য অবসরপ্রাপ্ত বিএসএফ ডিরেক্টর জেনারেল ডিকে পাঠকের৷ তিনি আরও জানান, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএসএফ৷ এবং এ সমস্যার সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প