বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কেরি বাংলাদেশের পাশে, গা জ্বলছে খালেদার’

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ লালন-পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল।’ এমন মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার সিলেটে দক্ষিণ সুরমার কামাল বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে গাড়ি জ্বালানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করার জন্য খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান, তার বিচার সৃষ্টিকর্তা করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় জন কেরি বাংলাদেশের পাশে আছেন। আর এটা খালেদা জিয়া মেনে নিতে পারছেন না। এতে তার গা জ্বালাপোড়া করছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী