মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোন লক্ষণ দেখে বুঝবেন মানসিক অবসাদে ভুগছেন?

জীবনের গতি বেড়েছে৷ এতটাই যে তাল সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ৷ সকলকেই আগে যেতে হবে৷ এগিয়ে যেতে হবে৷ আরও আগে, সকলের আগে৷ কিন্তু মানুষের এই ইঁদুর দৌঁড়ে পিছিয়ে পড়ছে জীবন৷ বাঁচার আনন্দটুকুও হারিয়ে যাচ্ছে৷ ফল? প্রতি ২০ জন ভারতবাসীর মধ্যে একজন আক্রান্ত মানসিক অবসাদে৷ সাম্প্রতিককালে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় সামনে এসেছে এই তথ্য৷

সমীক্ষায় জানা গিয়েছে, ২০১৫ সালে দেশের ৩.৩৫ কোটি মানসিক অবসাদে আক্রান্ত মানুষকে পেসক্রিপশনে অ্যান্টি-ডিপ্রেশন বড়ি লিখে দিয়েছেন চিকিৎসকরা৷ ২০১৬ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩.৪৬ কোটি৷ বিশেষজ্ঞদের মতে, এখনও ভারতের মতো দেশে মনোবিদের কাছে যাওয়া মানেই ‘পাগলামির চিকিৎসা’ হিসেবে ধরা হয়৷ তাই এমন আরও অনেক মানুষই রয়েছেন, যাঁরা মানসিক অবসাদের ফাঁদে আটকে রয়েছেন৷ কিন্তু বাইরে প্রকাশ করতে পারছেন না৷

সাধারণত যে লক্ষণগুলি মনোবিদরা মানসিক অবসাদের চিহ্ন বলে ধরেন সেগুলি হল –

> ঘন ঘন ‘মুড সুইং’৷ যেমন – জেদ, বিষণ্ণতা, হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে পড়া ইত্যাদি৷
> খুব সহজেই হতাশ হয়ে পড়া৷
> জীবনকে অর্থহীন মনে হওয়া৷ ছোট ছোট বিষয় নিয়ে অপরাধবোধে ভোগা৷
> কোনও আনন্দের বিষয় থেকে নিজেকে দূরে রাখা৷ তা যৌনতায় অনীহাও হতে পারে৷
> রাগ, দুঃখ, অভিমানকে নিজের ভিতরে আটকে রাখা, তা প্রকাশ হতে না দেওয়া৷
> অনিদ্রার ফলেও মানসিক অবসাদ হতে পারে৷
> সিদ্ধান্ত না নিতে পারার অক্ষমতা৷
> খুব সহজেই কোনও বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা৷
> নিজের ছোট-বড় ইচ্ছে গুলিকে প্রাধান্য দিতে না পারা৷
> মৃত্যু নিয়ে খুব বেশি ভাবনা-চিন্তা করা৷

– সপ্র

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?