শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটিপতি শনাক্তে এনবিআরের নতুন কৌশল

বার দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা কত তার সঠিক সংখ্যা নির্ধারণে জরিপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ঢাক-ঢোল না পিটিয়ে অনেকটা ভিন্ন কৌশলে জরিপের প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এনবিআরের ঊর্ধ্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ব্যাংকগুলোতে জমা থাকা কিংবা আগাম অর্থের হিসেবে দেশে কোটিপতির সংখ্যা সোয়া ১ লাখ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে কোটিপতি সংখ্যা ৫৬ হাজারের একটু বেশি।

সিটি করপোরেশন থেকে শুরু করে প্রত্যেক ইউনিয়নে গিয়ে কোটিপতিদের শনাক্ত করবে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে স্থাবর-অস্থাবর সকল সম্পদের হিসাব বিবেচনায় নিয়েই কোটিপতির হিসাব করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে কোটিপতির সঠিক সংখ্যা হিসাব করে তাদেরকে করের আওতায় আনা হবে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এনবিআর এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে আমরা বহুদূর এগিয়েছি। তবে আমরা কৌশলগত পদক্ষেপ নিচ্ছি। বেশ কয়েকটি কর্তৃপক্ষের সহযোগিতা লাগবে। তারা আমাদের আশ্বাস দিয়েছেন। যথা সময়ে আপনাদের জানানো হবে।’

এটাকে ঠিক জরিপ না বলে অনুসন্ধান বলতে পারেন, উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি নিজের উদ্যোগে কাজ করি। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন দেশকে স্বাবলম্বি করতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

এর আগে গত ২৫ জানুয়ারি এক প্রশ্নের উত্তরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কোটিপতির বিষয়ে বলেন, গত পাঁচ বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার। ব্যাংকগুলোতে জমা থাকা এবং আগাম অর্থের হিসাবে দেশে কোটিপতির বর্তমান সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন। তবে ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানা যায়, ব্যাংক হিসাবধারী হিসেবে দেশে কোটিপতি রয়েছে ৫৬ হাজার ২৪৫ জন ব্যাক্তি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে এসব ব্যাংক একাউন্টে কোটি টাকার উপর স্থিতি ছিল।

কিন্তু ২০১৫-১৬ অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করেছে মাত্র ৬ হাজার ১৭৫ জন কোটিপতি। অফিসিয়াল হিসেবেই প্রায় ৫০ হাজার কোটিপতি আয়কর রিটার্ন জমা দেয় না কিংবা আয়কর দেয় না।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে