শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটি কোটি টাকা আত্মসাৎকারীরা কি আকাশে থাকে?

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এ ধরনের অন্যান্য জালিয়াতির পর অভিযুক্তদের কোনো বিচারের মুখোমুখি কেন করা যায় তা নিয়ে প্রশ্ন তুললেন জাসদের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু; এরা কি আকাশে থাকে, এরা কি হিমালয়ে থাকে, যে এদের বিরুদ্ধে কিছু করা যায় না?’

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি অর্থমন্ত্রীর কাছে এসব প্রশ্ন তুলেন।

মাইনুদ্দিন খান বাদল বলেন, ‘এই যে যারা হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মধ্যদিয়ে আত্মসাৎ করছেন, তারাই আবার ক্ষমতার আশেপাশে থাকেন। তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের কাঠগড়ায় দাঁড় করানো তো দূরের কথা, তারা ক্ষমতার আশেপাশেই থাকে। এটা মেনে নেয়া যায় না। মাননীয় অর্থমন্ত্রী, আমাদের কি কিছুই করার নাই এদের বিরুদ্ধে?’

এভাবে ঋণ জালিয়াতির মধ্য দিয়ে অর্থ যেতে থাকলে বাজেট দিয়ে কি লাভ হবে তা তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান। বাদল বলেন, ‘এখন পয়সা কামানোর সহজ উপায় হলো কোনো একটি জায়গায় দাঁড়িয়ে ঋণ নেয়া। দিনের পর দিন এক শ্রেণীর মানুষ ব্যাংক থেকে এভাবে ঋণ নিয়ে যাচ্ছে। এক দু বছর পর সে ঋণ অবলোপন করা হবে। এভাবে যারা জনগণের রক্ত খেয়ে যাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না এটা মেনে নেয়া যায় না।’

এসময় অর্থমন্ত্রীর কাছে জালিয়াতদের বিরুদ্ধে স্পিকারের কাছে রুলিং দেয়ার দাবি করেন তিনি। তিনি বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী কিছু একটা করুন।’

বুধবার একটি দৈনিক পত্রিকায় বেসিক ব্যাংকের ৩ হাজার কোটি টাকার একটি জালিয়াতির খবর দেখে বাদল এসব কথা বলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ