ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২, আহত ৬৬
ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩২ জন নিহত ও অন্তত ৬৬ জন আহত হয়েছে। দেশটির বেতারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নাইজেরিয়ার সীমান্তবর্তী বোদো শহরের একটি ব্যস্ত বাজারে সোমবার এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্তৃপক্ষের ধারণা, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারীদের মধ্যে ২ তরুণীও ছিলো। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গেল ১৩ জানুয়ারি ক্যামেরুনের উত্তরাঞ্চলের কুয়াপে শহরে বোমা হামলায় ১২ বেসামরিক নাগরিক প্রাণ হারায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













