ক্যারিবিয়ান লিগে সুযোগ পেলেন মিরাজ


টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করেই নজরে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ। সেই ধারাবাহিকতা জাতীয় দলের হয়ে ধরে রেখেছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও। এবার প্রথমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন মিরাজ। এবারের সিপিএলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সিপিএলে খেলার সুযোগ পেলেন তিনি।
ত্রিনবাগো নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজকে পাচ্ছেন না এবার তারা। তাঁর পরিবর্তেই বাংলাদেশের অফ স্পিনার মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ত্রিনবাগো নাইট রাইডার্স দলটির মালিক আইপিএলের কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষই। এর আগেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দলটির নাম পরিবর্তন করে ত্রিনবাগো নাইট রাইডার্স রাখা হয় দলটির নাম। এখন পর্যন্ত মিরাজ ব্যতীত সিপিএলে খেলার সুযোগ পেয়েছেন কেবল তামিম এবং সাকিব। এবারও সাকিব জ্যামাইকা তালোয়াসের হয়ে সিপিএল মাতাবেন। এর আগে তামিমও একবার সিপিএলে খেলেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













