বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্রিকেটকে চিরতরে বিদায় বললেন পিটারসন!

দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার রবিন পিটারসন ক্রিকেটকে চিরতরে বিদায় বললেন। সব ধরণের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আজ বুধবার এমন ঘোষণা দেন তিনি।

অবসর নেয়ার ব্যাপারে পিটারসন বলেন, ‘মিশ্র অনুভূতি ও দুর্দান্ত স্মৃতি নিয়ে আমি পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এটি অবিশ্বাস্য এক পথচলা ছিল। দীর্ঘ এই পথচলায় অনেকেই আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন। আমার বিশেষ স্মৃতিগুলো গড়তে সাহায্য করায় প্রথমেই আমার সকল সতীর্থ, কোচদের ধন্যবাদ দিচ্ছি।’

এখন ৩৭ বছর বয়স পিটারসনের। বাঁ হাতি স্পিন আর লোয়ার অর্ডার ব্যাটিং সক্ষমতায় দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। ২০১২ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৬ উইকেট বিশেষ উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় নিশ্চিত করেছিল। এরপর প্রথম ইনিংসে ৬১ রান করেছিলেন পিটারসন। তৃতীয় ইনিংসে ৭৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তাতে ২০১৩ সালে ডারবানে ভারতকে হারিয়েছিল প্রোটিয়ারা। ২০১১ বিশ্বকাপে ১৫.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।

ওয়ানডতে সব মিলিয়ে ৭৫ উইকেট পিটারসনের। করেছিলেন ৫৫৬ রান। টেস্টে ৪৬৪ রান ২৭.২৯ গড়ে। আছে ৩টি ফিফটি। উইকেট ৩৮টি। টি-টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছিলেন পিটারসন।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

  • বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক