ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক


এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ইস্টার্ন ব্যাংক লিমিটিডের (ইবিএল) ক্ষতিগ্রস্ত ২৪ জন গ্রাহককে তাদের চুরি যাওয়া টাকা ফেরত দিয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চেক হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের অর্থ ফেরত দেয় ইবিএল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। তিনি বলেন, ‘যে কোনো অনৈতিক কাজ বন্ধে সচেতনতার বিকল্প নেই।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এ বিষয়ে সচেতনতা তৈরিতে এখন থেকেই ক্যাম্পেইন চালানো দরকার। তাহলে আগামীতে আমরা আমাদের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করতে পারব এবং ডিজিটালাইজেশন হলেও আমরা এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে পারব।’
এ অনুষ্ঠানে ২৪ জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে ১৭ লাখ ২৬ হাজার টাকা ফেরত দেয় ইস্টার্ন ব্যাংক। শিগগিরই অন্য ব্যাংকগুলোও তাদের গ্রাহকদের অর্থ ফেরত দেবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ইবিএলের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন- মাহবুবা আক্তার, শাসিফুজ্জামান, মো. কামরুজ্জামান, আবু মুসা তারিক ও দীপর চন্দ্র দে।
এর মধ্যে মাহবুবা আক্তারকে ৮০ হাজার টাকা, শাসিফুজ্জামানকে ১ লাখ ৬০ হাজার টাকা, মো. কামরুজ্জামানকে ৫ হাজার টাকা, আবু মুসা তারিককে ৫ হাজার টাকা ও দীপর চন্দ্র দে’কে ৭ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













