বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হবো না’

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সবচেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন গঠন, আমরা স্বাধীন ও নির্দলীয় নির্বাচন কমিশন চাই। জাতীয় পার্টি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হবো না।

আজ রোববার রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টিতে যোগদান করেন কমান্ডার (অব.) এম শহিদুর রহমান-পিএসসি (নেভী), প্রতিষ্ঠাতা মহাসচিব, বি.এন.এ এবং বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশতী’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেকমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব, বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। নির্বাচন যখনই হউক না কেন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনে আমরা জাতীয় পার্টি অংশ গ্রহণ করব। এ লক্ষ্যে সারাদেশে জাতীয় পার্টির সাংগঠনিক কাজ চলছে।

তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪৫ জন লোক ইতিপূর্বে মারা গেছে ভবিষ্যতে নির্বাচন কি হবে তা মহান আল্লাহ তায়ালা জানেন। তাই জেলা পরিষদ নির্বাচন থেকে আমরা সরে দাঁড়িয়েছি।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সাহিদুর রহমান টেপা, মেজর (অব.) খালেদ আকতার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান- নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব-নাজমা আক্তার, মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক- মনিরুল ইসলাম মিলন, ফকরুল আহসান শাহজাদা, সুলতান আহমেদ সেলিম, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মনোয়ার আলম, মোস্তাকুর রহমান নাঈম, সম্পাদক ম-লীর সদস্য-আনিছুর রহমান খোকন, খোরশেদ আলম খুশু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক-মোঃ গোলাম মোস্তফা, ডাঃ সেলিমা খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য-কাজী আবুল খায়ের, এ্যাড. আবু তৈয়ব, আব্দুস সাত্তার, হাজী সিরাজুল ইসলাম পাটওয়ারী, নাজিম আহমেদ চিশতী, জহিরুল ইসলাম মিন্টু, ছাত্রনেতা মোঃ জুবায়ের আহমেদসহ নেতৃবৃন্দ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী