ক্ষমতা ছাড়ার আগে ফিলিস্তিনির মুসলমানদের ২২ কোটি ডলার দিয়ে গেছেন ওবামা


ওভাল অফিস ছাড়ার কয়েক ঘণ্টা আগে সর্বশেষ পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জন্য ২২ কোটি ১০ লাখ ডলার অর্থ সহায়তা পাঠান সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের ঘোর আপত্তি সত্ত্বেও তিনি ওই অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো ওই অর্থ গাজা ও পশ্চিমতীরের মানবিক সহায়তার কাজে ব্যবহৃত হবে। এছাড়া সুশাসন ও রাজনৈতিক সংস্কারের কাজেও লাগানো হবে ওই সহায়তা। খবর ফক্স নিউজের।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, ওই অর্থ খরচের ব্যাপারে শুক্রবার সকালে কংগ্রেসকে অবহিত করেন ওবামা। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেনাল্ড ট্রাম্প।
ওই কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার অফিস ছাড়ার কিছুক্ষণ আগে ফিলিস্তিনকে অর্থ সহায়তার বিষয়টি হাতেগোনা কয়েকজন কংগ্রেস সদস্যকে জানিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে তা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













