বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”ক্ষুধা নিবারণের জন্য চুরি করলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না”

ক্ষুধা নিবারণের জন্য খাবার চুরি করলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। আলোচিত এ আদেশ দিয়েছেন ইতালির সর্বোচ্চ আদালত।

২০১১ সালে খাবার চুরির একটি মামলায় রোমান অস্তিরিয়াকভ নামে এক ব্যক্তিকে নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে একটি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এ আদেশ দিয়েছেন।

আদালতের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই মামলায় ২০১৫ সালে নিম্ন আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ড ও একশ’ ডলার অর্থদণ্ডাদেশও বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আদালতের কর্মকর্তারা জানান, ইউক্রেনিয়ান বংশোদ্ভূত অস্তিরিয়াকভ ২০১১ সালে গেনোয়া সুপারমার্কেট নামে একটি দোকান থেকে দুই পিস চিজ ও এক প্যাকেট সস কেনেন। কিন্তু তিনি দোকানের কর্মীদের দেন ব্রেডস্টিকসের মূল্য।

বিষয়টি নজরে এলে ওই দোকানের কর্মীরা তাকে আটক করেন। পরে এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

চার বছরের বিচারপ্রক্রিয়া শেষে ২০১৫ সালে আদালত চুরির দায়ে অস্তিরিয়াকভকে ছয় মাসের কারাদণ্ড ও একশ’ ইউরো অর্থদণ্ড দেন।

এরপর অস্তিরিয়াকভের পক্ষে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে একটি আবেদন করা হয়। একবছরের মধ্যেই সর্বোচ্চ আদালত এ আদেশ দিলেন।

আদালতের রায়ে বলা হয়, জরুরি ভিত্তিতে দেহে পুষ্টি দরকার বলে এই খ‍াবার নিয়েছেন অস্তিরিয়াকভ। সুতরাং এটা অপরাধ ছিল না।

আদালত আরও স্পষ্ট করে তার রায়ে বলেন, জরুরি প্রয়োজনে স্বল্প পরিমাণ খাবার চুরি প্রচলিত সংগঠিত অপরাধ নয়।

এই রায়কে ‘ঐতিহাসিক’ মন্তব্য করে ইতালির মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আদেশ সঠিক এবং যথাযথ। পশ্চিমা দেশগুলোকে এই আদেশ থেকে ধারণা নেওয়া উচিত। এটাই সত্যিকার অর্থের মানবতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প