রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কয়লামুক্ত বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্যের রেকর্ড

কয়লা ছাড়া বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে যুক্তরাজ্য। দেশটিতে অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কয়লাবিহীন উৎস থেকে। এছাড়া প্রায় ছয়দিন দেশের পুরো বিদ্যুৎ এসেছে কয়লামুক্ত উৎস থেকে।

জুলাই ও সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে কম কার্বন নির্গমনকারী কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ৫০ দশমিক ২ শতাংশ। আবার এই তিন মাসের প্রায় ছয়দিন দেশের পুরো বিদ্যুৎ এসেছে কয়লামুক্ত উৎস থেকে।

এ বছরের ৫ মে ছিল ব্রিটেনের জন্য একটি ঐতিহাসিক দিন। কেননা ১৮৮১ সালের পর প্রথম ওই দিনটিতে ব্রিটেনের পুরো বিদ্যুৎ এসেছে কয়লামুক্ত উৎস থেকে।

নতুন এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। সমীক্ষাটি পরিচালনা করেছে ড্রাক্স নামের একটি এনার্জি কোম্পানি।

ব্রিটিশ সরকার ২০২৫ সালের মধ্যে সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে চায়। এরপর দেশটিতে পুরো বিদ্যুৎ আসবে অন্য উৎস থেকে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সঙ্গে যৌথভাবে এই ত্রৈমাসিক সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করেছে ড্রাক্স। প্রতিবেদনের প্রথম সংস্করণ আজ প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে¸ যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি বিদ্যু আসছে যুক্তরাজ্যের পারমাণবিক, আমদানী করা ফরাসি পারমাণবিক, জৈব, জল, হাওয়া ও সৌরবিদ্যুৎ থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প