কয়েক হাজার পর্যটক আটকা: উত্তাল সমুদ্রে নৌবাহিনী


বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বেড়াতে গিয়ে দুর্যোগের মধ্যে পড়েছেন কয়েক হাজার পর্যটক। পর্যটকদের উদ্ধারে এরইমধ্যে নামানো হয়েছে ভারতীয় নৌ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও বায়ুসেনা। পর্যটকদের আনতে পোর্ট ব্লেয়ার থেকে এরইমধ্যে রওনা হয়েছে ভারতীয় নৌবাহিনীর ছয়টি জাহাজ। হ্যাভলোকের আকাশে চক্কর কাটছে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার। মনে করা হচ্ছে হ্যাভলোকে আটকে থাকা সমস্ত পর্যটকদের আজকের মধ্যে উদ্ধার করা সম্ভব।
জানা গিয়েছে, উদ্ধার কাজে নেমেছে ভারতীয় নৌ বাহিনীর আইএনএস বিত্রা, আইএনএস বঙ্গরম ও আইএনএস কুম্ভীর এবং LCU 38 । অন্যদিকে, বৃহস্পতিবারেই উদ্ধারকাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, হ্যাভলক থেকে যত দ্রুত সম্ভব পর্যটকদের নিয়ে আসা হবে। তিনি ট্যুইট করে জানান, আন্দামানের লেফট্যানেন্ট গভর্নর ড. জগদীশ মুখির সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি হ্যাভলকের খবর সম্পর্কে অবগত করেছেন কেন্দ্রকে। কেন্দ্রের তরফ থেকে সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইক্লোনের মাত্রা একটু কমলে উদ্ধারকাজ ভালোভাবে শুরু করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













