খাদিজার উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার অভাবেই বদরুলদের মত কুলাঙ্গাররা তৈরি হচ্ছে উল্লেখ করে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারীসহ সম্প্রতি সময়ে সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানবন্ধনে বক্তারা বলেন, তনু-নিতু-মিতু ও রিশা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় সিলেটের খাদিজার উপর প্রকাশ্যে নির্মমভাবে হামলা করার সাহস পেয়েছে। দেশে আজ আইনের শাসন না থাকার কারণে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাচ্ছে।
সংগঠনের ঢাকা মহনগর উত্তরের সভাপতি কে এম শরীফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাছিবুল ইসলাম, দফতর সম্পাদক নোমান আহমেদ, ছাত্র কল্যাণ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













