বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজার চিকিৎসা খরচ মেটাবে কে?

প্রায় ৯ সপ্তাহের চিকিৎসা শেষে নতুন জীবন পেয়ে দু-একদিনের মধ্যে স্কয়ার হাসপাতাল ছাড়বেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস। গত ৩ অক্টোবর সিলেট ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক যখম হন তিনি।

ওইদিন তাকে যখন মুমূর্ষু অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, তখন চিকিৎসকরাও তার বাঁচার ব্যাপারে সন্দিহান ছিলেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের প্রাণান্তর প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেছেন খাদিজা।

রোববার দুপুরে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, আপাতত খাদিজার স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষ। এখন তাকে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে।

এদিন হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনি এখন সুস্থ। সবাই তার জন্য দোয়া করেছেন, এজন্যই সে বেঁচে উঠতে পেরেছে।

এদিকে খাদিজাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। খাদিজা এখন কতটুকু সুস্থ, পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে- এসব প্রশ্নের বাইরে সবাই যা জানতে চান তা হলো স্কয়ার হাসপাতালে খাদিজার টানা ৫৪ দিনের চিকিৎসায় কত লাখ টাকা খরচ হয়েছে। সেই খরচ কে বহন করবে?

নাম প্রকাশে অনিচ্ছুক স্কয়ার হাসপাতালের শীর্ষ এক কর্মকর্তা বলেন, খাদিজার সব খরচ সরকার বহন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত হয়তো হাসপাতাল কর্তৃপক্ষই তা বহন করবে এবং তা সরকারের নির্দেশেই করবে।

স্কয়ার হাসপাতালের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফয়সাল জামান বলেন, খরচ যত লাখ টাকাই হোক না কেন সে ব্যাপারে তারা কোন বক্তব্য দিতে রাজি নন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ