শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান

বহুল আলোচিত ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্বারা বর্বর হামালার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পুনরায় নতুনভাবে জীবন শুরু করতে চান। খাদিজার বাবা মাসুক মিয়া এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি, প্রধানমন্ত্রী খাদিজার এ ইচ্ছাটাও পূরণ করবেন।

এদিকে খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে মাসুক মিয়া বলেন, ক্রমেই সুস্থ হয়ে উঠছে খাদিজা। তবে এখনো স্বাভাবিক হতে পারেনি। তার বাঁ হাত ও বাঁ পা এখনো অবশ হয়ে আছে। ঠিকমতো চলাফেরাও করতে পারে না। অন্য কারো সহযোগিতায় তাকে চলাচল করতে হচ্ছে। কথাবার্তা বললেও সেটা একেবারেই স্বাভাবিক নয়। চিকিৎসকেরা বলেছেন, কিছুদিন পর খাদিজা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তিনি দেশবাসীর কাছে ফের দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়ে বদরুল আলম।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে