খামেনীকে পুতিনের কোরআন উপহার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো কুরআনগুলোর একটি। একটি চমৎকার বাক্সে করে রাশিয়া থেকে কুরআনটি সঙ্গে নিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট।
সোমবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পুতিনকে ইরানে স্বাগত জানাতে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনীকে পবিত্র কোরআন শরিফের সবচেয়ে পুরানো কপিগুলোর একটি উপহার দেন।
এদিকে পুতিনের উপহার পবিত্র কোরআন শরিফের কপিটি পেয়ে খামেনী অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি এসময় কপিটি পড়ে দেখে। এবং পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন, ভ্লাদিমির পুতিন।
পুতিন ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ ভায়েজি। সূত্র: রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













