শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার তিন ভুল, নিয়ে গেছে বহুদূর

তিনটি ভুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক অঙ্গন থেকে বহুদূরে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‌‌‌ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মুজিবুল হক খালেদা জিয়ার ভুলগুলো তুলে ধরে বলেন, ‘৫ জানুয়ারি বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ না নিয়ে প্রথম ভুল করেছে। দ্বিতীয় ভুলটি করেছে প্রাণনাশী হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে এবং বিদেশি নাগরিক হত্যায় মদদ দিয়ে তিনি ভুলের হ্যাট্রিক করেছেন। যার কারণে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে গেছন। জনগণও তাকে লাল কার্ড দেখিয়েছে।’

বর্তমান আওয়ামী লীগ সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের অবাধে কাজ করার স্বাধীনতা দিয়েছে এ সরকার। কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকরা ছিল নির্যাতিত ও নিপীড়িত।’

আয়োজক সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের আহ্ববায়ক শহিদুল ইসলাম পাপুল, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জাকারিয়া কাজল, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান রুবেল প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী