বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার দুর্নীতি মামলা নিয়ে বিএনপি-রাষ্ট্রপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আরো দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মামলাটিকে উদ্দেশ্যমূলকভাবে দ্রুতগতিতে চালানো হচ্ছে বলে আসামিপক্ষ অভিযোগ করলেও রাষ্ট্রপক্ষ বলছে, মামলা চলছে নিজস্ব গতিতে।

বকশিবাজারের বিশেষ আদালতে শুনানির শুরুতেই বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অনুপস্থিতির জন্য সময়ের আবেদন করেন।

তারা জানান, লন্ডনে বেগম জিয়ার চোখের চিকিৎসা চলছে। তবে তার অনুপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম এগিয়ে নেয়ার আবেদন করা হলে আদালত উভয় আবেদন মঞ্জুর করেন। এরপর শুরু হয় সাক্ষী-জেরা। বৃহস্পতিবার দু’জন সাক্ষ্য দেয়ায় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ২০ জন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বেগম জিয়ার মামলায় বার বার তারিখ হচ্ছে। বেগম জিয়ার মামলা দ্রুত শেষ করতে হবে এই হলো সরকারের উদ্দেশ্য। আমরা বার বার বলেছি নিজস্ব ক্ষমতাবলে কোর্ট চলছে না।

আসামিপক্ষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, মামলা কোন গতিতে চলবে সেটা আদালত নির্ধারণ করবে। এখন উনারা যদি মনে করেন মামলা দ্রুততম হচ্ছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে থাকি আর এটাতে যদি ওনারা খুশি হন তাহলে তো করার কিছু নাই। কারণ মামলার বয়স হচ্ছে ৫ বছর।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ার বিরুদ্ধে আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় এ মামলার কার্যক্রম বিশেষ আদালতে মুলতবি রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী