বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

শুক্রবার এক বিবৃতিতে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ নভেম্বর বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্স যোগে লন্ডন থেকে দেশে ফিরছেন। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় তার নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।’

খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা ‘অপ্রতুল’ দাবি করে তার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে তার চোখ ও পায়ের চিকিৎসা চলেছে।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে এটি ছিল খালেদার দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় (২১ অগাস্ট গ্রেনেড হামলা) হুলিয়া নিয়ে সাত বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে বিএনপি নেত্রী বলেন, ‘দেশের মহান মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করবে।’

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী