বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার নির্দেশেই আসলাম মোসাদের সঙ্গে জড়িয়েছে

বিএনপি নেতা আসলাম চৌধুরী বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ তাঁতিলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, আসলাম চৌধুরী কোনভাবেই নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এই ধরনের অপশক্তির সঙ্গে হাত মেলাতে পারে না। বৈঠক করতে পারে না। যদি তার নেতা বা নেত্রী তাকে নির্দেশ না দেয়। এ কারণে তিনি তার পুরষ্কারও পেয়েছেন। তিনি স্থানীয় নেতা থেকে আজকে দলের জাতীয় নেতা যুগ্ম সম্পাদক হয়েছেন।

তিনি বলেন, এতেই প্রমাণ হয়ে গেছে, আসলাম চৌধুরী তার নেতা বা নেত্রীর নির্দেশে এই কাজটি করেছেন। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে ধর্মের কল বাতাসে নড়ে। তারা ধর্মের কথা বলে রাজনীতি করে।সেই দলের নেত্রী খালেদা জিয়া এই ধরনের অপশক্তির সাথে হাত মিলিয়েছে।

‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, অগ্রগতির পথে চলছে’ দাবি করে তিনি বলেন, অনেকেই আজকে বাংলাদেশকে বাঁকা চোখে দেখে। সবচেয়ে দু:খজনক হল এই দেশের একটি দল ও জোট হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে সারা দুনিয়ার মুসলিম জাহানের শত্রু ইসরাইলের সাথে হাত মিলিয়েছে। কতখানি প্রতিহিংসা পরায়ণ হলে, কতখানি চক্রান্ত্রে নিমজ্জিত হলে এই ধরনের একটি অশুভ শক্তির সঙ্গে হাত মেলাতে পারে।

বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে গণতন্ত্র ফিরে এনেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রলম্বিত বিচার তিনি সম্পন্ন করছেন। অসম্ভবকে শুধু সম্ভব করেন নাই। জীবনে বারবার ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন কর চলছেন। আর বাংলার জনগণ এই কাজে শেখ হাসিনাকে সহায়তা করছেন।

তাঁতিলীগের আহবায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, তাঁতিলীগের যুগ্ম আহবায়ক সাধনা দাস গুপ্তা, খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী