খালেদার বক্তব্য পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাখান
বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেগম জিয়ার যেন সাক্ষাৎ না হয় সেজন্য পররাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করেছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘ভারতের নয়াদিল্লী থেকে প্রকাশিত সানডে গার্ডিয়ান পত্রিকায়, বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি আমার নামে অভিযোগ করেছেন যে, আমি নাকি ভারতের মান্যবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়, তার সঙ্গে বেগম জিয়ার বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলাম। আমি বেগম জিয়ার এই দায়্ত্বিজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













