খালেদার সাথে মোদির সাক্ষাৎ রোববারে
বাংলাদেশ সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন। মোদির দু’দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, ‘সফরের দ্বিতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি দেখা করবেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও বামপন্থি দলের নেতাদের সাথেও।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













