রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা ও তারেককে খুশি করতেই বিষোদগার

বিএনপির নেতারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার করে খালেদা জিয়া, তারেক রহমানকে খুশি করার প্রতিযোগিতায় নেমে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেন সড়কের উদ্বোধনের পর সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রীর অভিযোগ, কাউন্সিলকে সামনে রেখে বিএনপিতে এই প্রতিযোগিতা চলছে। কারণ তাঁরা জানেন, এতে খালেদা জিয়া ও তারেক রহমান খুশি হবেন।

ওবায়দুল কাদের বলেন, যত দূর জানি, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন হবে মার্চে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হলে এতে কোনো দলীয় প্রভাব থাকবে না।

এ সময় স্থানীয় সাংসদ মামুনুর রশিদ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী