খালেদা-কেরির ৩৫ মিনিটের বৈঠকে জঙ্গি ও নির্বাচন ইস্যু


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এমন তথ্য জানিয়েছনে বৈঠক উপস্থিত থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে সোমবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকাল সোয়া ৪টার দিকে মার্কিন দূতাবাসে পৌঁছান বিএনপি প্রতিনিধিদল। বৈঠক চলে প্রায় ৩৫ মিনিট। বৈঠক শেষে সোয়া ৫টার দিকে বের হয়ে আসেন তারা।
পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’র সামনে উপস্থিত সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিষয়টা বড় আকার ধারণ করেছে, সেই সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া আইনের শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।’
জন কেরির সঙ্গে প্রায় ৩৫ মিনিট বৈঠক হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।’
নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়ে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’
খালেদা-কেরি ওয়ান টু ওয়ান কোনো বৈঠক হয়েছে কি না এমন প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান মির্জা ফখরুল।
জন কেরির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ট সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













