মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জঙ্গি ও রাজাকারদের তোতা পাখি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন-গণতন্ত্র নিয়ে খালেদা জিয়া যত কথাই বলুক না কেন, যতই বোল পাল্টাক না কেন, তার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি। খালেদা জিয়া আসলে জঙ্গি ও রাজাকারদের তোতা পাখি।

শুক্রবার বিকেলে জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসদ আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পড়ে বারবার প্রমাণ করেছেন তিনি হচ্ছেন জঙ্গি এবং রাজাকারদের প্রধান পৃষ্ঠপোষক। আজকে তিনি আবার নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন।

খালেদা জিয়ার বারবার বোল পাল্টানো এ কৌশল দেখে কেউ বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি।

তিনি আরো বলেন, গণতন্ত্র ও নির্বাচন কখনোই খালেদা জিয়ার এজেন্ডা ছিল না। সাত বছরে খালেদা জিয়া বার বার প্রমাণ করেছেন তিনি জঙ্গি, রাজাকার ও আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছেন পৃষ্ঠপোষকতা করেছেন। জঙ্গির সঙ্গী তিনি।

গাজীপুর সদর উপজেলা জাসদের সভাপতি দীনেশ কিশোর বর্মনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নাইমুল হাসান জুয়েল, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, গাজীপুর জেলা জাসদের সভাপতি অ্যাড. আব্দুর রফিক, সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু, সদর উপজেলা জাসদের ছিদ্দিকুর রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী