খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ দেশের জন্য ভালো: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ দেশের জন্য ভালো।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পূর্ববর্তী আলোচনায় তিনি এ কথা বলেন।
নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা জানিয়ে মুহিত বলেন, আগামী অর্থবছরে ভ্যাট আদায় বেড়ে ৩০ শতাংশ হবে। ভ্যাটের চাপ বাড়লেও তা দেখার মতো সামর্থ্য মানুষের হয়েছে।
আর আগামী বাজেট নিজের উত্থাপিত ১১টা বাজেটের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হবে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী আরো জানান, চলতি ২০১৬-১৭ অর্থবছরেই প্রবৃদ্ধি ৭ দশমিক ২ অর্জন হবে।
বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপির ৩৭ দফা সম্বলিত ভিশন-২০৩০ ঘোষণা করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে অর্থনৈতিক উন্নয়নসহ নানাখাতে পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্রস্তাব দেশের জন্য ভালো।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













