‘খালেদা জিয়ার ছাতার তলেই জঙ্গি উৎপাদন হয়’


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্তহত্যা নিয়ে সরকারকে গালি দিয়ে লাভ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই দেশ থেকে জঙ্গি দমন করা যাচ্ছে না। খালেদা জিয়া জামায়াত ও জঙ্গিসঙ্গ ত্যাগ করলেই সরকার খুব দ্রুত জঙ্গি দমন করতে পারবে। শুক্রবার বিকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জঙ্গি দমন নিয়ে পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছাতার তলেই জঙ্গি উৎপাদন হয়। তার রহস্যজনক ভূমিকা বাংলাদেশে জঙ্গি দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইনু বলেন, শেখ হাসিনার সরকার জনগণের প্রতি বেশ দায়বদ্ধ। খালেদা জিয়া সরকারে থাকলে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা থাকে না।
পরে তিনি খুলনা রেঞ্জের জিআইজি এস এম মনিরুজ্জামানের সঙ্গে জঙ্গি দমন নিয়ে মতবিনিময় করেন। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













