বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার নিরাপত্তা দাবি বিএনপির

গতকাল সন্ধ্যায় গুলশানের রেস্তোরাঁয় হামলা ও জিম্মি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার রাতে পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আজকে (গতকাল) সন্ধ্যার ঘটনা সেই গভীর সংকটেরই বহি:প্রকাশ।’

বিবৃতিতে বলা হয়, ‘এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিএনপি আহবান জানাচ্ছে। যেসব বিদেশীদের জিম্মি করা হয়েছে তাদেরকে নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন বলে বিএনপি আশা রাখে।’

বিবৃতিতে বলা হয়, ‘গুলশানের এলাকাবাসী এবং অত্র এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি বিএনপি আহবান জানাচ্ছে। অত্র এলাকায় বসবাসরত বিদেশী কুটনীতিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলবে বিএনপি আশা রাখে। আইন-শৃঙ্খলা বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয় সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। জিম্মিদের মুক্ত করতে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন বিএনপি তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আহতের আশু সুস্থতা কামনা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী