বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করছে আ. লীগ’

মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে আওয়ামী লীগ বিকৃতভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশি ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন।

সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) একটি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটি প্রাসঙ্গিকভাবেই অত্যন্ত সঠিক একটি বক্তব্য। তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগ এটাকে বিভিন্নভাবে বিকৃত করে প্রচার করছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে বলা হচ্ছে পাকিস্তানের সহযোগী। ৬৫ বছরের রাজনৈতিক দল, কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে যে তাদের এ ধরনের মিথ্যা কথা বলে, নির্যাতন করে, বিরোধী দলকে কারাগারে নিক্ষেপ করে তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিকভাবেও বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।’

ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘অবিলম্বে বিরোধী দলের সঙ্গে কথা বলে, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটি রাস্তা বের করতে হবে যে রাস্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার একটি পদ্ধতি আমরা বের করতে পারব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী