রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠক

আগামীকাল ৫ জানুয়ারির জনসভা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সোমবার রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন।

বৈঠকে ৫ জানুয়ারির জনসভার প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, কালকের জনসভা ঘিরে আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি অবস্থায় যেতে চায় না বিএনপি। গত বছর ৫ জানুয়ারির পর যে ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল, সে রকম কোনো কর্মসূচি দেবে না দলটি।

এরই মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকেও অনুমতি পেয়েছে দলটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী