খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাতে পঙ্কজ শরণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ সেখানে উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, ২০১২ সালে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন পঙ্কজ শরণ। সম্প্রতি তাকে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













