খালেদা জিয়ার সমাবেশ সফল করতে রাজধানীতে গণসংযোগ
আগামী রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে রাজধানীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা হয়েছে। বৃহত্তর ডেমরা থানা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন রতনের সভাপতিত্বে ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে গতকাল বিকেলে আমুলিয়া মডেল টাউনে এক মতবিনিময় সভা হয়। এতে শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সব স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন রতন চেয়ারম্যান উপস্থিত নেতৃবৃন্দকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানান।
এদিকে বিকেলে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় মোহাম্মদপুর থানা শ্রমিকদলের উদ্যোগে বেগম জিয়ার সমাবেশকে সফল করার লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
থানা বিএনপি নেতা ও সাবেক কমিশনার আতিকুল ইসলাম মতিন, মোহাম্মদপুর থানা বিএনপি নেতা এমএস আহম্মদ আলী, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জুলফিকার মতিন, থানা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম বাবুল, থানা শ্রমিকদল সাধারণ সম্পাদক আলী কায়সার পিন্টু, শ্রমিক নেতা সিরাজ মুন্সি, গাজী রুহুল আমিন, বাবুল হাওলাদার, মোহাম্মদ আলী, কামাল হোসেন এবং হামিদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













