খালেদা জিয়া-কাদের সিদ্দিকী বৈঠক চলছে


কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজউদ্দিন আহমেদ।
কৃষক-শ্রমিক-জনতা লীগের পক্ষে আরো রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইকবাল সিদ্দিকী ও শফিকুল ইসলাম।
চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে বৈঠকে আলোচনা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













