বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন : বাণিজ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যখনই সরকার কোনো সন্ত্রাসীকে ধরে, তখনই সেই সন্ত্রাসীদের পক্ষে বিএনপি বিবৃতি দেয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। যখন সন্ত্রাসীদের আমরা ধরি, তখন তাদের পক্ষে বিবৃতি দেয়। এমনকি কল্যাণপুরে যারা মারা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এদের দেখতে মনে হয় সুশিক্ষিত। সুতরাং এটা বানোয়াট। অর্থাৎ কল্যাণপুরে যে ঘটনা ঘটেছে সেটাকে তিনি বানোয়াট বলেছেন। অর্থাৎ একটা অসৎ উদ্দেশ্য নিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য খালেদা জিয়া চেষ্টা করে যাচ্ছেন।’

ভোলার উন্নয়ন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরে ভোলা সদর উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এলাকার ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ভোলায় পাওয়া গ্যাস দিয়ে এখানে স্থানীয় পর্যায়ে শিল্প-কারখানা গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আর দুই বছর পর নির্বাচন জানিয়ে তোফায়েল আহমেদ এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানান।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী