সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়া রোজার মাসে মিথ্যাচার করছেন : ইনু

পুলিশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের সাম্প্রতিক একটি বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোজার মাসে খালেদা জিয়া মিথ্যাচার করছেন।
আজ মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, পুলিশ পেট্রলবোমা না ছুড়লে ২০-দলীয় জোটের তিন মাসের আন্দোলন বন্ধ হতো না। তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে পুলিশই বাসে আগুন দিয়েছে, পেট্রলবোমা মেরেছে।

বিএনপির চেয়ারপারসনের ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে সংবাদ ব্রিফিংয়ে ইনু বলেন, “‘এ বছরের শুরুতে আন্দোলনকালে বাসে আগুন দিয়েছে, পেট্রলবোমা মেরেছে পুলিশ’ শীর্ষক যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন, তা মিথ্যাচার। রোজার মাসে ইফতার সামনে রেখে তিনি যেভাবে মিথ্যাচার করছেন, তাতে ফেরেশতারাও উদ্বিগ্ন না হয়ে পারেন না।’ ”

একই প্রসঙ্গে তথ্যমন্ত্রীর ভাষ্য, এ বছরের শুরু থেকে আগুন সন্ত্রাসের ঘটনায় পুলিশ ৩৮৮টি ঘটনা তালিকাভুক্ত করেছে। এসব ঘটনায় ঘটনাস্থলে ধরা পড়া ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জন বিএনপির নেতা-কর্মী। জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা ২০৫ জনের। পুলিশই বাসে আগুন ও পেট্রলবোমা মেরেছে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। এটা পত্রপত্রিকার রসালো আলাপ।

আরেক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘খালেদা জিয়া যদি আদালতের বারান্দা থেকে বের হতে পারেন, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন, নইলে পারবেন না।’
তথ্যমন্ত্রীর ভাষ্য, বিএনপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটির ৮৪ হাজার নেতা-কর্মীর বেশির ভাগই হেসে-খেলে দিন কাটাচ্ছেন। তাঁরা আরামে আছেন। শান্তিতে আছেন। ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু গুটিকয়েক যেসব নেতা সন্ত্রাস ও আগুন যুদ্ধ করেছেন, তাঁরা অশান্তিতে আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী