মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে রাজনীতি করে পারবেন না

বিএনপির রাজনীতির সমালোচনা করে সাংবাদিকদের উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ইনশাল্লাহ আপনারা লিখে রাখেন। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বলে যাচ্ছি, ২০১৯ সালেও খালেদা জিয়া শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবে এবং করতে বাধ্য হবে। কারণ বিএনপি জীবনেও আর আন্দোলন করতে পারবে না। আন্দোলন করার ক্ষমতা তাদের নেই। যে আন্দোলনে জনগণ থাকে না সেই আন্দোলন সফল হয় না। আর খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে রাজনীতি করে পারবেন না।’

আজ সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ) আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শুধু আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচন নয়, ২০২৪ সালের নির্বাচনেও ক্ষমতায় আসবে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় টানা ২২ বছর ড. মাহাথির ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিলেন। জনগণ কেন তাকে ক্ষমতায় রেখেছিলেন? কারণ তিনি জনগণের জন্য কাজ করেছিলেন। সিঙ্গাপুরের লি-কুয়ান। তার ছেলে এখনো বংশ পরম্পরায় সেখানে ক্ষমতায় আছেন। কারণ লি-কুয়ান সম্পদহীন দেশ সিঙ্গাপুরকে কোথায় নিয়ে গিয়েছিলেন। এটা সবাই জানি।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন বলেই দেশের সব খাতে পরিবর্তন হচ্ছে। কারণ আমরা যখন ২০০৯ সালে ক্ষমতায় এসেছিলাম তখন ছিল অন্ধকারের বাংলাদেশ। আর এখন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে ‘আলোকিত বাংলাদেশ’। তিনি সময় না পেলে এটা কি করে করতেন? সময় পেয়েছেন বলেই এটা করেছেন।

তিনি আরো বলেন, ভুল হলে নির্বাচন আছে। কারণ নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হয়। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কোনোভাবেই অসাংবিধানিক পথে ক্ষমতা পরিবর্তন হতে দেব না। এটা প্রশ্নই ওঠে না।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ একচ্যুয়ারি প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী