খায়রুল হককে বাঁচাতেই খালেদা জিয়ার নামে মামলা
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বাঁচাতেই খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে রিজভী আহমেদ এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এর আয়োজন করে মহিলা দল।
রিজভী আহমেদ বলেন, এই খায়রুল হকরা দেশে গণতন্ত্রকে হত্যা করেছেন। এই খায়রুল হকরাই রক্তপাত শুরু করেছেন।
বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার।
অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এখন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, উন্নয়নের নামে যে দুর্নীতি চলছে, তা প্রমাণিত হয়েছে টিআইবি রিপোর্টে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













