বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘খুনি রাজাকারদের কাঁধে নিয়ে গনতন্ত্র পাওয়া যাবে না’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খুনি রাজাকারদের কাঁধে নিয়ে গনতন্ত্র পাওয়া যাবে না, তাদের কাঁধে রেখে কখনো গনতন্ত্র পাবেন না। যারা ৭১ এর খুনিদের নিজ ঘরে ঢুকিয়েছেন, তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। যারা এ সব খুনিদের ঘরে ঢুকিয়ে রেখেছেন, তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে।

তিনি আরও বলেন, মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপিও খারাপ। রাজাকার যদি খারাপ হয়, তাহলে রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদুল ইসলাম ছোটর পরিচালনায় ও কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাসদ নেতা রতন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এডিসি শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি শারমিন জাহান, নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, এএসপি (গফরগাঁও সার্কেল) বিল্লাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক.সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আ.হ.ম শহিদউল্লাহ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী