খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


খুলনার মজিদ মেটোরিয়াল সিটি কলেজের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী সৈকত হাসান রোহানকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে মহানগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
রোহান সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ জানান, পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিল। এ সময় এক দল দুর্বৃত্ত তার দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয় বলেও জানান চিকিৎসক।
পরিদর্শক ফরিদ আরো জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে কয়েকটি অভিযান চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













