বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, বোমা ও গুলি উদ্ধার করে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে ডাকাতদল পুলিশের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয়রা তাকে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল নামে শনাক্ত করেন।

ওসি আরো জানান, নিহত বোমা বেলালের নামে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল তল্লাশি করে একটি শাটারগান, বোমা, গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ফুলতলা থানায় রাখা হয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন বলে জানান ওসি আসাদুজ্জামান।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি