খুলনায় বজ্রপাতে বাবা-মেয়েসহ নিহত ৩


খুলনা : বজ্রপাতে জেলায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বজ্রপাতের ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছে।
জেলার উপজেলার খুরিয়া গ্রামে ঘরের মধ্যে মান্নান গাজী (৪৫) বজ্রপাতে নিহত হয়। এছাড়া এই উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমসের আলী জানান, উপজেলায় বজ্রপাতে বাবা মুরাদ গাজী (৩৩) ও তার মেয়ে মুসলিমা আক্তার সোনালীর (৫) মৃত্যু হয়েছে।
রোববার সকালে মঠবাড়ি গ্রামে নিজ ঘরের বারান্দায় বাবা ও মেয়ে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এইক সঙ্গে বজ্রপাতে মুসলিমা আক্তারের মা আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বজ্রপাতের সঙ্গে খুলনায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। এছাড়া ঝড়ো হাওয়া নগরী ও জেলার বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা পড়ে কাঁচা ঘরবাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













