মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনা ও সিলেটের উন্নয়নেও সহায়তা দেবে ভারত: হাইকমিশনার

রাজশাহী মহানগরীর মতো বাংলাদেশের খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা দেবে ভারত। রাজশাহীতে দেওয়া এক সমংবর্ধণা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

রোববার বিকেলে রাজশাহী নগর ভবন মিলনায়তনে এই সংবর্ধণা দেওয়া হয়। এর আগে নগর ভবনে ভারতীয় অনুদানে ‘রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন’ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তিনি। পরে তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি স্বর্ণের চাবি তুলে দেন ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

সংবর্ধণায় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের প্রাচীনতম এই নগরকেন্দ্রে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই প্রথম সফর আমার স্মৃতি হয়ে থাকবে’।

খুলনা ও সিলেট মহানগরীতেও একই রকম প্রকল্প নিয়ে কাজ করার কথা জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘এতে দুই দেশের বন্ধন আরও সৃদৃঢ় হবে’।

রাজশাহীকে ভারতের গেটওয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৪ সালে এখানে ভারতীয় সহকারী হাইকমিশন স্থাপন করা হয়েছে। আমাদের সহকারী হাইকমিশনার এখানে খুবই সক্রিয়।’

তিনি দুই দেশের মধ্যে আন্তঃযোগাযোগ ও বন্ধুত্ব মজবুত হওয়ার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে